অবশেষে সহায়তা পেলেন বসনিয়ায় আটকে পড়া বাংলাদেশিরা


ইউরোপে যাওয়ার প্রত্যাশায় বসনিয়ার ভেলিকা ক্লাদুসার একটি জঙ্গলে আশ্রয় নিয়েছেন কয়েকশ’ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শরণার্থীরা। সেখানেই  মানবেতর পরিস্থিতিতে   গত কয়েক মাস ধরে  বসবাস করছেন তারা। সোমবার তাদের খাবার ও স্লিপিং ব্যাগ সরবরাহ করেছে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম।

এর আগে স্থানীয় সময়  রবিবার সকালে জঙ্গলে আশ্রয় নেয়া বাংলাদেশিদের সঙ্গে কথা বলেছে জার্মানিভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে৷ তখন আটকে পড়া বাংলাদেশিরা অভিযোগ করেন  যে  কোনো আন্তর্জাতিক সংস্থা থেকে রবিবার পর্যন্ত তারা কোন সহযোগিতা পাননি ৷

তবে সোমবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা আইওএম এর একটি দল আশ্রয় নেয়াদের মানবিক সহায়তা দিয়েছে৷ দেয়া হয়েছে খাবার ও স্লিপিং ব্যাগ৷ বাংলাদেশিসহ প্রায় ৬০০ জনকে এই সহযোগিতা করা হয়েছে বলে জানা গেছে৷ আব্দুল হান্নান নামে একজন ডয়চে ভেলেকে বলেন, ‘‘এর আগে আমরা কখনও এরকম সহযোগিতা পাইনি৷ এই প্রথম দেয়া হয়েছে৷’’

তবে এই বিষয়ে যোগাযোগ করা হলেও সেখানকার আইওএম এর কর্মীরা ডয়চে ভেলেকে কোন বক্তব্য দিতে রাজি হননি৷