পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযানে আটক ১০

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধ বিশেষ অভিযানে জুয়াড়ু ও মাদকদ্রব্যসহ ১০ জনকে আটক করেছে।

পুলিশ জানায়, শনিবার রাতে আরজি অনন্তপুর গ্রাম থেকে জুয়া খেলার সরঞ্জামসহ আরজি অনন্তপুর গ্রামের জুবায়ের হোসেন, সামছুল প্রামাণিক, রঘুনাথপুর গ্রামের উজ্জ্বল হোসেন, অনন্তপুর গ্রামের তাজমুল ইসলাম, পূর্বথিপুর গ্রামের মোস্তাক মণ্ডল ও আব্দুল আলীমকে আটক করে। মাদকদ্রব্য অধিদপ্তর নওদা গ্রাম থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিপন হোসেনকে, থানা পুলিশ ফতেপুর তিনমাথা মোড় থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রায়গ্রামের ছায়েব আলীকে এবং থানা পুলিশ পাঁচবিবি-হিলি সড়কের চম্পাতলী ব্রিজের কাছ থেকে মাদক সেবনের অভিযোগে শাহজাহানপুর উপজেলার চক লোকমান গ্রামের খন্দকার সোলাইমান রয়েল, বগুড়া সদরের নিসিন্দারা গ্রামের ফেরদৌস জামান বিপ্লবকে আটক করা হয়। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মো. বজলার রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।