সাতক্ষীরায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম শুরু

সাতক্ষীরা প্রতিনিধি

কোনো আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই রবিবার সাতক্ষীরায় শুরু হয়েছে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম। এদিকে ভিসা সেন্টার চালু হওয়ায় ভারতে গমনেচ্ছুক সাতক্ষীরাবাসী স্বতঃস্ফূর্তভাবে তাদের কাগজপত্র জমা দিচ্ছেন। বর্তমানে এখানে দু’টি কাউন্টারে ভিসার কাগজপত্র জমা নেওয়া হচ্ছে। সাতক্ষীরার ভিসা অফিসের ইনচার্জ মৃণাল কান্তি ঘোষ বলেন, সাতক্ষীরার পরিবেশ ভালো। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে এখানে ভিসার কাগজপত্র জমা নেওয়া হচ্ছে। তিনি আরো জানান, এখন থেকে আর যশোর খুলনায় ভিসা করতে যাওয়া লাগবে না। এতে ভিসার আবেদন প্রার্থীদের একদিকে যেমন সময় বাঁচবে অপরদিকে অর্থেরও সাশ্রয় হবে।