সাংবাদিকের ওপর হামলা
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
বরিশালে কর্মরত দৈনিক যুগান্তরের সিনিয়র ফটো সাংবাদিক শামীম আহম্মেদের পেশাগত দ্বায়িত্ব পালনে বাধা ও তার উপর হামলায় তীব্র নিন্দা এবং এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভাণ্ডারিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকরা। নিন্দা ও প্রতিবাদকারীরা হলেন ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ভাণ্ডারিয়া সংবাদদাতা কেএম ফজলুর রহমান, সহ-সভাপতি ও দৈনিক সমকালের মো. রিয়াজ মাহম্মুদ মিঠু, কোষাধ্যক্ষ সাংবাদিক শঙ্কর জীত্ সমদ্দার, সামসুল ইসলাম আমিরুল, আল আমীন ওমর, হাসান ইমাম পান্না, মো. তরিকুল ইসলাম শামীম প্রমুখ।