জাহিদ আহসান রাসেল এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় বাফুফে অভিনন্দন জানিয়েছে। গতকাল মন্ত্রনণালয়ে গিয়ে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। এসময় প্রতিমন্ত্রীর কাছে বিগত বছরের ফুটবল কার্যক্রম তুলে ধরার পাশাপাশি নতুন পরিকল্পনার কথাও জানিয়েছেন বাফুফের কর্মকর্তারা।