মেঘনা পেট্রোলিয়ামের ৩৬০ কোটি ৪১ লাখ টাকা মুনাফা

চট্টগ্রাম অফিস

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড বিগত অর্থ বছরে ৩৬০ কোটি ৪১ লাখ টাকা মুনাফা অর্জন করেছে। গত শনিবার অনুষ্ঠিত কোম্পানীর ৪০তম বার্ষিক সাধারণ সভায় একথা জানানো হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডও অনুমোদন করা হয়। আগ্রাবাদ সিটি হল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং কোম্পানির পরিচালক পর্ষদের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম। সভায় শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন। সভায় কোম্পানির পরিচালক পর্ষদের  পরিচালকবৃন্দের মধ্যে  অতিরিক্ত সচিব

তহমিনা বেগম, অতিরিক্ত সচিব পারভীন আকতার, বিপিসি’র পরিচালক (বিপণন) মোঃ সরওয়ার আলম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব মোঃ ঈদতাজুল ইসলাম, স্বাধীন পরিচালক একেএম জসীম উদ্দিন, পরিচালক ইস্তাক আহম্মেদ শিমুল, শেয়ারহোল্ডার পরিচালক মোঃ মাসুদুর রহমান, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর ছাইফুল্লাহ-আল-খালেদ, কোম্পানী সচিব রেজা মোঃ রিয়াজউদ্দিন উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক (অর্থ) মোঃ আলতাফ হোসেন চৌধুরীসহ অন্য কর্মকর্তাবৃন্দ এবং বিপিসি’র আওতাধীন তেল সেক্টরের অন্য কোম্পানিসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।