ফনীন্দ্র পাল
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বাগীশিক কেন্দ্রীয় সংসদের দাতা সদস্য ডা. বিনয় পালের মাতা সমাজসেবক ও ধর্মানুরাগী ফনীন্দ্র পাল (৮৭) গতকাল রবিবার বিকাল ৩টা ৪০ মিনিটে নগরীর একটি ক্লিনিকে পরলোকগমন করেছেন। তিনি চার পুত্র, চার কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। আজ সোমবার সকালে কক্সবাজার জেলার খুরুশকুল ইউনিয়নের পালপাড়াস্থ মহাশ্মশানে তার দাহকার্য সম্পন্ন করা হবে। তাঁর মৃত্যুতে বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ, সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ, রেবতী মাস্টার মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, মাসিক জ্যোতির্ময় প্রকাশক এস প্রকাশ পাল, বাগীশিক কক্সবাজার জেলা সংসদ সভাপতি রাজন আচার্য্য, সাধারণ সম্পাদক নারায়ন দাশ, দপ্তর সম্পাদক জ্যোতি মল্লিক বাবুসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
ডাঃ দাস রণবীর
গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গরীবের ডাক্তারখ্যাত ডাঃ দাস রণবীর (৪৫) লিভার ও কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শনিবার রাত ১০টার দিকে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, ২ কন্যা রেখে যান। রবিবার সকাল সাড়ে নয়টায় তার মরদেহ উপজেলা সদরে ও পরে কর্মস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উপজেলা প্রশাসন ও সহকর্মীসহ হাজারও মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করেন। ওইদিন দুপুর দুইটায় গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রামের পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রীয়া সম্পন্ন করা হয়।
সালাউদ্দিন হাওলাদার
গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মোঃ সালাউদ্দিন হাওলাদার (৫৫) হূদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রবিবার দুপুর দেড়টার দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র রেখে যান।
০