বইমেলায় প্রবেশ করতে গেলে গাড়ি রাখার জায়গা থেকে গেট পর্যন্ত দীর্ঘ পথ হেঁটে যাওয়া শিশু ও বৃদ্ধদের জন্য খুবই কষ্টকর। এই পথটুকু রিকশায় যাতায়াতের ব্যবস্থা করলে তারা কষ্টের হাত থেকে রেহাই পেতে পারে। প্রসঙ্গত, মেলায় নামাজের স্থানে নারী ও পুরুষের জন্য আরো ভালো কার্পেটের ব্যবস্থা করা দরকার। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শাহাবুদ্দিন ভূইয়া
ঢাকা