বাংলাদেশে প্রতি বছর বহুলোক নদীভাঙার কারণে বাস্তুহারায় পরিণত হয়। প্রাকৃতিক দুর্যোগ এখানে লেগেই থাকে। জাতিসংঘের হিসাব মতে, বাংলাদেশে দশ লাখ বাস্তুহারা আছে। পর্যায়ক্রমে এই বাস্তুহারাদের পুনর্বাসন করা উচিত। যাদের জায়গা আছে, ঘর নাই, তাদের শুধু ঘর করে দিতে হবে। পল্লি এলাকায় পুনর্বাসনের মাধ্যমে ঢাকা নগরীর বাস্তুহারাদের সরিয়ে দেওয়া যায়। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আবদুদ দাইয়ান
চনপাড়া, ডেমরা, ঢাকা