দেশের উত্তরাঞ্চলের সর্বশেষ জেলা চাঁপাইনবাবগঞ্জের সর্বপশ্চিমে চারটি ইউনিয়ন নিয়ে গঠিত ভোলাহাট উপজেলা। জেলা সদর থেকে ৫৬ কিলোমিটার দূরে মহানন্দা নদীর তীরে অবস্থিত। এখানকার জনসংখ্যা ১ লাখ ৪০ হাজার প্রায়। স্বাক্ষরতার হার ৭০%। দুঃখের বিষয়, ভোলাহাট উপজেলায় রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের নেটওয়ার্ক না থাকায় প্রতিনিয়তই বিড়ম্বনায় পড়ছেন জনসাধারণ ও শিক্ষার্থীরা। এ অবস্থায়, ভোলাহাট উপজেলাবাসীর সুবিধার জন্য এখানে টেলিটক নেটওয়ার্ক স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আলি হায়দার (রুমান)
ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ