ব্রাদার্স ফার্নিচারের নতুন শোরুম সিরাজগঞ্জের সদর রোডে উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াস সরকার। এ সময় সিরাজগঞ্জের সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম মনোয়ার হোসাইন, ব্রাদার্স ফার্নিচার লিমিটেডের এসিসট্যান্ট মানেজার (মার্কেটিং এন্ড সেলস) এম এম জামান রাজু, সিরাজগঞ্জের এসোসিয়েট মো. জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন