দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক সম্মেলন সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি. এম. ইকবাল। অনুষ্ঠানে ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মুহাম্মাদ ইমরান ইকবাল; পরিচালক বি. এইচ.হারুন, এমপি; আব্দুস সালাম মুর্শেদী, এমপি, শাহ মুহাম্মাদ নাহিয়ান হারুন, ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, এমডি এবং সিইও এম. রিয়াজুল করিম উপস্থিত ছিলেন
০০০
অনলাইন ট্রাক বুকিং প্লাটফর্ম ট্রাকলোডের মাধ্যমে সারাদেশে পণ্য পরিবহনে ট্রাক বা পিকআপ ভাড়ার পেমেন্ট এখন থেকে দেওয়া যাবে বিকাশে। এ লক্ষ্যে বিকাশের সাথে ট্রাকলোডের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর এবং ট্রাকলোডের ব্যবস্থাপনা পরিচালক তাইসির হোসেন সম্প্রতি চুক্তি হস্তান্তর করেন
০০০
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ‘স্ট্র্যাটেজিক বিজনেস কনফারেন্স-২০১৯’ গতকাল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ. কে. এম. সাহিদ রেজা। সভাপতিত্ব করেন এমডি ও সিইও কাজী মসিহুর রহমান। ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন), পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. আমানউল্লাহ্ এবং পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম অনুষ্ঠানে বক্তব্য দেন
০০০
বার্গার কিং রেস্টুরেন্ট এখন রাজধানীর বলাকা সিনেমা হলের পাশে নিউমার্কেট এলাকায়। সম্প্রতি বার্গার কিং এর ৮ম আউটলেট উদ্বোধন করেন বাংলা ট্রাক গ্রুপের গ্রুপ সিইও এম জাহাঙ্গীর আলম। এই আউটলেটে একসাথে ৭৪ জনের বসার ব্যবস্থাসহ বাচ্চাদের খেলার সুব্যবস্থা রয়েছে