পুঁজিবাজার বিষয়ে মেলা ফেব্রুয়ারিতে

ইত্তেফাক রিপোর্ট

পুঁজিবাজার সংক্রান্ত বিশেষ মেলা-বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো শুরু হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। চলবে ২ মার্চ পর্যন্ত। অনলাইন পত্রিকা অর্থসূচক-এর আয়োজনে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই এক্সপো অনুষ্ঠিত হবে। এটি এই এক্সপোর চতুর্থ আয়োজন। ক্যাপিটাল মার্কেট এক্সপোতে দেশের শীর্ষ ব্রোকারেস হাউস, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্রেডিট রেটিং এজেন্সি, তালিকাভুক্ত কোম্পানিসহ বিভিন্ন স্টেকহোল্ডার স্টল নিয়ে তাদের পণ্য ও সেবা তুলে ধরবে। পুঁজিবাজার ও অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে একাধিক সেমিনার থাকবে এক্সপোতে। বরাবরের মত এবারও একজন মন্ত্রী এক্সপোর উদ্বোন করবে। এতে অংশ নেবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং একাধিক কমিশনার, বাংলাদেশ ব্যাংক ও বিমা উন্নয়ন কর্তৃপক্ষের (আইডিআরএ) কর্মকর্তারা।