বাংলাদেশের নতুন সরকার ও অন্য জাতীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে জাতিসংঘ। গতকাল রবিবার বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় এ কথা বলেছে।
জাতিসংঘ কার্যালয় জানায়, ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে এসডিজির ১৬ দফা বাস্তবায়নে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক সমাজ, সুশাসন ও আইনের শাসন বাস্তবায়নের প্রচেষ্টায় বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত জাতিসংঘ। আমরা আশা করি, বাংলাদেশ সর্বজনীন মানবাধিকার চুক্তি বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে এবং দেশের সকলের কল্যাণ ও ইতিবাচক পরিবর্তনের জন্য আন্তর্জাতিক চুক্তি মেনে চলবে। মানবাধিকার কাউন্সিলের নতুন সদস্য হিসেবে বাংলাদেশ সরকারের সক্রিয় ভূমিকাকে স্বাগত জানায় জাতিসংঘ। প্রসঙ্গত, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় শান্তি, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও শক্তিশালী প্রতিষ্ঠানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।