ক্যাপশন নিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জে শিশু বিশেষজ্ঞ ড. মঞ্জুর আলম সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও তদন্ত সাপেক্ষে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কর্নেল মালেক মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ। গতকাল সকালে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কর্নেল মালেক মেডিকেল কলেজের ৫ম বর্ষের  ছাত্র মুসাব্বির সিয়াম, আবুল আহাদ, রাজেশ দেব, ৪র্থ বষের ছাত্র অভিজিত, মোয়াজ্জিদুল মোয়াজ, ৩য় বর্ষের ছাত্র তানভির মাকসুদুল হাছান ও ফাবিহা প্রমুখ। লাইসেন্সবিহীন অদক্ষ চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই যত্রতত্র সড়ক দুর্ঘটনা ঘটছে বলে তারা মনে করেন—ইত্তেফাক