নরসিংদীর রায়পুরায় মোঃ রওশন আলী সরকার (৬৫) নামে এক পকুরের পাহারাদারের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার বাড়ি চরসুবু্িদ্ধ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে। উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন মহিষবেড় গ্রামে ইউনিয়ন পরিষদের সদস্য আলী হোসেনের পুুকুরে ঘটনাটি ঘটেছে।
পুকুর মালিক আলী হোসেন মেম্বার জানান, বুধবার দিবাগত রাতে মহিষবেড় বাজারের এক গানের অনুষ্ঠান থেকে এসে ঘুমিয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার সকালে রওশন আলীর মেয়ের জামাই দুলাল এসে তার শ্বশুরের খোঁজ নেন। কিন্তু তাকে পাওয়া যায় না।
অনেক খোঁজাখুঁজির পর রওশন আলীর তরতাজা লাশ মেলে তার পুকুরের মাঝখানের পানির নিচ থেকে। উক্ত পুকুর পাহারার দায়িত্বে নিয়োজিত ছিলেন রওশন আলী। মোঃ মুজিবুর রহমান নামে এক লোক জানান, রাতের শেষ ভাগে তার সঙ্গে রওশন আলী গানের আসর থেকে বের হন। পরে দুইপথে দুইজন চলে যান।
এদিকে রওশন আলীর মেয়ের জামাই দুলাল মিয়ার অভিযোগ, পরিকল্পিতভাবে তার শ্বশুরকে দুর্বৃত্তরা মেরে পানিতে ফেলে রেখেছে।
খবর পেয়ে রায়পুরা থানার ওসি তদন্ত মোঃ লুৎফর রহমান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে নরসিংদী মর্গে প্রেরণ করেন। নিহত রওশন আলী হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত অব্যাহত আছে বলে তিনি জানান।
ইত্তেফাক/নূহু