শরীয়তপুরে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতিকরণ উদ্বোধন করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।
অপু বলেন, শেখ হাসিনার সরকার স্বাস্থ্যখাতে জোরালোভাবে নজর দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। এখন আর চিকিৎসার জন্য মানুষকে বিদেশে যেতে হয় না, দেশেই এখন উন্নত চিকিৎসা করা হচ্ছে।
জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ১৯৮০ সালের পর এইবারই প্রায় ৪০ পর এই স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যা করা হল। এই উন্নতিকরনের মাধ্যমে জাজিরায় স্বাস্থ্যখাত এক ধাপ এগিয়েছে। আমরা আশা করি ৫০ শয্যা সম্পন্ন হলে জাজিরার মানুষকে আর সদরে যেতে হবে না। এখানেই যাবতীয় চিকিৎসা নিতে পারবে।
আরো পড়ুনঃ বঙ্গোপসাগরে ডাকাতির সময় জেলে খুন, ২ ডাকাত আটক
পরে উদ্বোধন শেষে জাজিরা উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় অংশগ্রহণ করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।
এ সময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা স্বাস্থ্য এবং পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, ডামুড্যা উপজেলা স্বাস্থ্য এবং পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা শেখ মোস্তফা খোকন, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডি এম নুরুল হক, সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, সদর উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান জব্বার আকন, জাজিরা পৌরসভার মেয়র, মোঃ ইউনুস বেপারী, ইউপি চেয়ারম্যান মূলনা নুরুল আমিন হাওলাদার, গোপালপুর ইউপি চেয়ারম্যান লিটু সরদার, জাজিরা ইউপি রফিক মাস্টার, আওয়ামী লীগ নেতা বাবুল আকন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ফাহাদ হোসেন তপু, জেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল বেপারী, সাধারণ সম্পাদক হৃদয় মাদবর।
ইত্তেফাক/এমএএম