তুরস্কের অর্থনীতিকে ধ্বংসের হুমকি ট্রাম্পের

তুরস্কের অর্থনীতিকে ধ্বংসের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার টুইটার বার্তায় এমন হুমকি দেন এই মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প টুইটারে বলেন, সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের ওপর হামলা চালালে তুরস্কের অর্থনীতি ধ্বংস করে দিবে আমেরিকা।   

এছাড়া ট্রাম্প বলেন, কুর্দিরাও যেন তুরস্ককে কোন উসকানি না দেয়।

টুইটারে ট্রাম্প আরো বলেন, সিরিয়ায় আইএসের খিলাফত খুব বেশি আর নেই। তাই দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছে। 

গত বছরের ১৯ ডিসেম্বর ট্রাম্প সিরিয়া থেকে আমেরিকান সব সৈন্য প্রত্যাহার করে নেয়ার আকস্মিক ঘোষণা দেন। 

ট্রাম্পের ঘোষণার পর ‘কিছু সামরিক সরঞ্জাম’ সরিয়ে নেয়া শুরু করেছে আমেরিকা বলে গত বৃহস্পতিবার পেন্টাগনের এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান। 

আরো পড়ুন: ইন্দোনেশিয়ার বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধার 

ওই কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘সিরিয়া থেকে কিছু সামরিক সরঞ্জাম সরিয়ে নেয়ার খবর আমি নিশ্চিত করছি। তবে নিরাপত্তার কারণে এখন আমি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারছিনা।’ তথ্যসূত্র: আল-জাজিরা, এএফপি। 

ইত্তেফাক/এসআর