পাবনায় অস্ত্র-গুলিসহ এক যুবক আটক

পাবনা সদর উপজেলার চর শিবরামপুর স্লুইস গেট এলাকা থেকে একটি রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ রাসেল বিশ্বাস (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

 

রবিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত রাসেল পাবনা সদর উপজেলার চর শিবরামপুর মহল্লার জামাল বিশ্বাসের ছেলে।

আরো পড়ুন : শরীয়তপুরে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত সদস্য নিহত

পাবনা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্লুইস গেট এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ রাসেলকে আটক করা হয়েছে। তিনি একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী।

 

ইত্তেফাক/ইউবি