রাজস্থানকে জেতালেন স্টোকস

বেন স্টোকসের অনবদ্য সেঞ্চুরিতে ভর করে আইপিএল পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সকে আট উইকেটে হারিয়েছে রাজস্থান রয়ালস।

গতকাল রবিবার শুরুতে ব্যাট করা মুম্বাই হার্দিক পান্ডিয়ার ঝড়ো অর্ধশতক ও ঈশান কিষান, সূর্যকুমার যাদব ও সৌরভ তিওয়ারির ত্রিশোর্ধ্ব ইনিংসের পাঁচ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে। জবাবে রাজস্থান রবিন উথাপ্পা ও স্টিভ স্মিথকে দ্রুত হারায়। এরপর অবশ্য স্টোকসের ৬০ বলে অপরাজিত ১০৭ ও সাঞ্জু স্যামসনের ৫৪ রানে ভর করে দশ বল হাতে রেখেই আট উইকেটের অনায়াস এক জয় পায় দলটি।