গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে মন্দিরে গিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।
গত রবিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ২৮৫টি মন্দিরে এ অর্থ বিতরণ করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন খান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক সেলিম মোল্লা, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক অরুন মল্লিক, শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, যুবলীগ নেতা বুলবুল আহম্মেদ হাজরা ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তার সঙ্গে ছিলেন।
আরও পড়ুন: ' জঙ্গি মদদের অভিযোগে পাকিস্তানকে সামরিক সাহায্য দেয়া বন্ধ করেছেন ট্রাম্প’
অপরদিকে, কলাবাড়ি ইউনিয়নের ৫২টি মন্দিরে ইউপি চেয়ারম্যান মাইকেল ওঝা তার ব্যক্তিগত পক্ষ থেকে ২ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। এছাড়া শুয়াগ্রাম ইউনিয়নের ১১টি মন্দিরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ তার ব্যক্তিগত পক্ষ থেকে ৩ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
ইত্তেফাক/এএএম