গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে হাতিখলা গ্রামে হাতিখলা বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় চন্দ্র বানু (৮৩) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি সকাল সোয়া এগারটার দিকে হাতিখলা বাজার পার হওয়ার সময় রেললাইনের পাশ দিয়ে হাঁটতে থাকা বৃদ্ধা চন্দ্র বানুকে ধাক্কা দেয়। এত ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত চন্দ্র বানু হাতিখলা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। 

আরও পড়ুন: ৬ কোটির বেশি আগাম ভোটের রেকর্ড

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহিদুল্লাহ হিরু জানান, ঘটনা শুনেছি, তবে রেল কর্তৃপক্ষ এখনও আমাদের কিছু জানায়নি।

ইত্তেফাক/এএএম