কলকাতায় প্রথম বিজ্ঞাপনের শুটিং করলেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সোনিয়া হোসেন। তার সহশিল্পী ছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক আমান। পরিচালনা করেছেন সৌনাক মিত্র এবং চিত্রগহণ করেছেন চাকী। এ প্রসঙ্গে সোনিয়া বলেন, ‘গেল ১০ জানুয়ারি টালিগঞ্জের একটি স্টুডিওতে সকাল থেকে রাত অবধি বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। এই প্রথম আমি ভারতীয় কোনো টিমের সাথে বিজ্ঞাপনের কাজ করলাম। সবকিছু মিলিয়ে কাজটির আউটপুট অনেক ভালো হয়েছে।’ একই বিষয়ে আমান বলেন, ‘আমরা দুজন চেষ্টা করেছি একটি মানসম্পন্ন বিজ্ঞাপন করতে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’ বিজ্ঞাপনটি এ মাসের শেষে সব কটি টিভি চ্যানেলে প্রচার শুরু হবে।