৬ দিনব্যাপী ‘তান্তীধাত্রী’ উত্সবে পার্বতী বাউল

বিনোদন রিপোর্ট

 

নারী শিল্পীদের অংশগ্রহণে কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তান্তীধাত্রী’ শিরোনামে আন্তর্জাতিক উত্সব।

উত্সবের প্রথমদিন আমন্ত্রিত হয়েছেন পার্বতী বাউল। এই  উত্সবটি আর্ন্তজাতিক মহিলাশিল্পী সমাবেশ। পার্বতী বাউল অনুভব করেন এই সমাবেশ হলো নারীদের অভ্যন্তরীণ শক্তি প্রকাশের একটি অন্যতম মাধ্যম। ১৫ থেকে ২০ জানুয়ারি কলকাতার রাজারহাট রবীন্দ্রতীর্থে ৬ দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই উত্সব। উত্সবে অংশগ্রহণ করবেন সারা বিশ্বের পনেরটি দেশের নারীশিল্পীরা। যাদের নারী পরম্পরার সাধনায় গুরু হিসেবে মান্য করা হয়। এদের মধ্যে আরো থাকবেন জুলিয়া ভার্লে, জিল গ্রিনহাল্গ, ব্রিজিট কার্লার সহ অন্যান্য। নিজস্ব লোকশিল্প উপস্থাপনে থাকবেন ভারতের বিভিন্ন শহরের শিল্পীরা।