লা লিগায় হুয়েস্কাকে ৪-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দলের হয়ে করিম বেনজামা দুটি, ইডেন হ্যাজার্ড ও ফেডারিকো ভালভার্দে একটি করে গোল করেন। অন্যদিকে হুয়েস্কার হয়ে একমাত্র গোলটি করেন ডেভিড ফেরাইরো।
শনিবার রাতে ঘরের মাঠে ম্যাচের ৪০ মিনিটে ইডেন হ্যাজার্ডের গোলে এগিয়ে যায় রিয়াল। এর পাঁচ মিনিট পর ব্যবধান দিগুণ করেন করিম বেনজামা। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জিদানের শিষ্যরা।
আরো পড়ুন : সাড়ে ৭ মাস পর রবিবার থেকে ভারতে ফ্লাইট চালাবে বিমান
বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে হুয়েস্কা। কিন্তু উল্টো গোল খেয়ে বসে তারা। ম্যাচের ৫৪ মিনিটে ফেডারিকো ভালভার্দের গোলে ব্যবধান ৩-০ করে রিয়াল। এর মধ্যে একটি গোল পরিশোধ করে হুয়েস্কা। ম্যাচের ৭৪ মিনিটে ডেভিড ফেরাইরো একটি গোল করলেও তা পরাজয় এড়ানো জন্য যথেষ্ট ছিল না। ম্যাচের অতিরিক্ত সময়ে করিম বেনজামা আরো একটি গোল করলে ৪-১ ব্যবধানে পরাজয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে হুয়েস্কা।
এই জয়ের ফলে ৭ ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে রিয়াল সোসিয়েদাদের সংগ্রহ ১৪ পয়েন্ট।
ইত্তেফাক/ইউবি