মুন্সীগঞ্জ প্রতিনিধি
আওয়ামী লীগ থেকে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি গত বৃহস্পতিবার রাত ৩টায় ঢাকার মেরুল বাড্ডার নিজ বাসভনে ইন্তেকাল করেন। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। শুক্রবার তার মরদেহ নিয়ে আসা হয় জন্মস্থান মুন্সীগঞ্জের গজারিয়ার ইসমানিরচর গ্রামে। তার প্রতিষ্ঠিত ইসমানির চর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে নিয়ে আসা হয় জেলা সদরে। মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে তৃতীয় জানাজা হয়। এ সময় ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস প্রমুখ। পরে ঢাকার বনানীর সামরিক কবরস্থানসংলগ্ন মসজিদে চতুর্থ জানাজা শেষে বিডিআর ট্র্যাজেডিতে শহিদ তার বড় ছেলে মেজর মাহমুদুল হাসানের কবরের পাশে তাকে শায়িত করা হয়। তিনি মুন্সীগঞ্জের এভিজেএম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।