শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
শায়েস্তাগঞ্জ উপজেলার একমাত্র পৌরশহর শায়েস্তাগঞ্জকে যানজট মুক্ত রাখতে ফুটপাতে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৌর মেয়র মোঃ ছালেক মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ অভিযানে শহরের প্রধান সড়কের দুই পাশের ফুটপাতে গড়ে উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।