রাজধানীর মোহাম্মদপুরে এক যুবকের (৩০) রহস্যজনক মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।
রবিবার বেলা ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে মোহাম্মদপুর থানা পুলিশ উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম জানান, শনিবার রাত ৩টার দিকে সংবাদ পাই মোহাম্মদপুর কাজী নজরুল ইসলাম রোডের দুই ভবনের মাঝখানে এক যুবক আহত অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন : ইরফান সেলিম ও তার দেহরক্ষী ফের দুইদিনের রিমান্ডে
তিনি আরও জানান, ওই যুবকের নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরনে ছিল শুধু জিন্স প্যান্ট। কীভাবে তার মৃত্যু হয়েছে এবং পুরো ঘটনা সম্পর্কে জানতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
ইত্তেফাক/ইউবি