আমি ২০১৭ সালের ১৫ নভেম্বর আমার বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় গোপালগঞ্জের সরকারি নজরুল কলেজের ক্যাশ সরকার পদ থেকে অবসর গ্রহণ করেছি। অধ্যক্ষ মহোদয় আমার বেতনভাতাসংক্রান্ত কাগজপত্র গোপালগঞ্জ জেলা হিসাব রক্ষণ অফিসে জমা দিয়েছেন। দীর্ঘ ১ বছর পিআরএলে থাকার সময়ে বেতনভাতা ও দুর্গাপূজার বোনাসসহ অন্যান্য বিল না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছি। আমি জানি, অবসর গ্রহণের ৩ মাসের মধ্যে অবসরজনিত সকল কার্যক্রম শেষ করা হয়। আমার এক বছরের বেশি সময় পার হয়েছে। আমার আগে এ কলেজ থেকে একজন কর্মচারী অবসরে গিয়েছেন, তাঁর বিলে কোনো আপত্তি উত্থাপন করা হয়নি। কিন্তু আমার ক্ষেত্রে এমন হওয়ায় মা, ছেলেমেয়ে নিয়ে বড় কষ্টে আছি। আমি একজন চতুর্থ শ্রেণির কর্মচারী। পরিশেষে, মাননীয় মহাপরিচালক, প্রধান হিসাব রক্ষণ কার্যালয় বরাবরে বিনীত প্রার্থনা—আমার অবসরজনিত ভাতা পাবার ব্যবস্থা করে দিন।
গৌরপদ সাহা
সাতপাড়, গোপালগঞ্জ