রাজধানীতে আন্তর্জাতিক ডাটা সেন্টার সামিট শুরু

ঢাকার ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি কমপ্লেক্স) তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী ডাটা সেন্টার সামিট। ডাটা সেন্টারের নিরাপত্তা ও এই খাতে সল্যুশন প্রোভাইডারদের সঙ্গে দেশি ব্যবসায়ীদের যোগাযোগ করিয়ে দিতে শুরু হয়েছে এই সামিট। উদ্বোধনী অনুষ্ঠানে ডিসিআইকনের প্রধান নিবার্হী মাসুদ পারভেজ বলেন, ‘এই সামিটে ডেটা সেন্টারের অবকাঠামোগত উন্নয়নে নানা দিক নির্দেশনা মিলবে। আয়োজনটি থেকে স্থানীয় ব্যবসায়ীরাও উন্নত প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারবেন।’  ডাটা সেন্টারে সরঞ্জাম বাজারজাতকারী প্রতিষ্ঠান জিনিসিস টেকনোলজির সহকারী ম্যানেজার সেলিম হোসাইন বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান ডাটা সেন্টারের নিরাপত্তা ও অগ্নিনির্বাপক নানা সেবা দিয়ে থাকে। এই সামিটে ডাটা সেন্টার নিযে কাজ করা প্রতিষ্ঠানগুলোর কাছে আমাদের সেবা সম্পর্কে তুলে ধরতে পারছি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাশরে বাংলাদেশ অধ্যায?ের প্রেসিডেন্ট ইঞ্জিনিয?ার মানস কুমার মিত্র, এসসিআইটিপির হেড অব আইটি আব্দুলাহ ফরিদ ও আসফার আবিদসহ আরও অনেকে।