চাকসু নির্বাচনের দাবিতে আল্টিমেটাম

চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এক মাসের আল্টিমেটাম দিয়েছে ছাত্রলীগ। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে চাকসু নির্বানের দাবিতে মানববন্ধনে তারা এ আল্টিমেটাম দেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশানকে এক মাস সময় দিচ্ছি এ সময়ের মধ্যে ভোটার তালিকা প্রস্তুত ও নির্বাচনের তফসিল ঘোষণা করে একটা নির্বাচনের পথ তৈরি করার জন্য। অন্যথায় আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক জাহিদুল আওয়ালের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সাবেক সহ-সম্পাদক আজাদুর রহমান আজাদ, ছাত্রলীগ কর্মী তারেকুল ইসলাম ও নাসির উদ্দিন মিশু।