ক্যাসপারস্কি’র নতুন পরিবেশক হলো স্মার্ট টেকনোলজি

বাংলাদেশে ক্যাসপারস্কি ল্যাবের বিক্রয় সহযোগী হলো স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড। এ উপলক্ষে সম্প্রতি ক্যাসপারস্কি ল্যাব ও স্মার্ট টেকনোলজি যৌথভাবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে ক্যাসপারস্কি ল্যাব তাদের নতুন বিপণন সহযোগী স্মার্ট টেকনোলোজির নাম ঘোষণা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আরো অনেকে।