বিশ্ববিদ্যালয় রিপোর্টার
উচ্চ শিক্ষায় উত্সাহিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেধাবী শিক্ষার্থীদের জন্য দেশরত্ন মেধাবৃত্তি চালু করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক অনুষদের শীর্ষস্থান অধিকারকারীদের এ বৃত্তি দেয়া হবে। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত্ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মেধাবৃত্তি চালুর ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি অনুষদের শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘দেশরত্ন মেধাবৃত্তি’ চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ‘আইডিয়া এক্সচেঞ্জ প্রোগ্রাম’ এর প্রাক-পরিকল্পনাও নেওয়া হয়েছে।