সাকিব আল হাসান এখন মুক্ত বিহঙ্গ। ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে পাওয়া নিষেধাজ্ঞা কেটে গেছে। সব ধরনের ক্রিকেট খেলার দরজা খুলে গেছে সাকিবের। আসন্ন বঙ্গবন্ধু টি-২০ কাপ খেলতে আগামী বৃহস্পতিবার দেশে ফিরছেন বাঁহাতি এই অলরাউন্ডার।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসছেন সাকিব। মঙ্গলবার বিসিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আরো পড়ুন : হাসপাতালে ম্যারাডোনা
ঢাকায় ফিরে কয়েকদিন পরই অনুশীলনে নামার কথা রয়েছে সাকিবের। প্রস্তুতি শুরু করবেন টি-২০ কাপ খেলার এবং মিরপুর স্টেডিয়ামের সুযোগ-সুবিধা ব্যবহার করবেন। এর আগে ছেলেবেলার গুরুদের তত্ত্বাবধানে সেপ্টেম্বরে বিকেএসপিতে এক মাস নিবিড় অনুশীলন করেছিলেন সাকিব। যার মূল লক্ষ্য ছিল শ্রীলঙ্কা সফর। কিন্তু করোনার কারণে স্থগিত হয়ে গেছে টাইগারদের লঙ্কা সফর। সবকিছু ঠিক থাকলে বঙ্গবন্ধু টি-২০ কাপ দিয়েই ক্রিকেটে ফিরবেন সাকিব।
ইত্তেফাক/ইউবি