সিরিজ আগেই জিতে নিয়েছিল পাকিস্তান। কিন্তু গতকাল ছিল নিয়ম রক্ষার ম্যাচ। নিয়ম রক্ষার সেই ম্যাচে সুপার ওভারে পাকিস্তানের বিরুদ্ধে নাটকীয় জয় পেয়েছে জিম্বাবুয়ে।
মূল ম্যাচে আগে ব্যাট করে জিম্বাবুয়ে ৬ উইকেটে ২৭৮ রান করে। প্রাথমিক ধসের পর শন উইলিয়ামসের অপরাজিত ১১৮ রানে ভালো সংগ্রহ পায় জিম্বাবুয়ে। এছাড়া টেলর ৫৬ ও সিকান্দার রাজা ৪৫ রান করেন। পাকিস্তানের হাসনাইন ২৬ রানে ৫ উইকেট নেন।
আরো পড়ুন : আইপিএলে প্লে অফে যে চার দল
জবাবে শুরুতে দ্রুত উইকেট হারায় পাকিস্তান। তবে অধিনায়ক বাবর আজমের ১২৫ রানে ভর করে লক্ষ্যের কাছে পৌঁছে যায় তারা। সঙ্গে ওয়াহাব রিয়াদ ৫২ রান করেন। জিম্বাবুয়ের মুজুম্বানি ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে আটকে দেন। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৮ রানে থামে পাকিস্তানের ইনিংস।
সুপার ওভারে পাকিস্তান মুজুম্বানির সামনে অসহায় হয়ে পড়ে। ২ রান তুলতে পারে তারা ২ উইকেট হারিয়ে। জিম্বাবুয়ে ৩ বলেই লক্ষ্যে পৌঁছে যায়।
ইত্তেফাক/ইউবি