পাকুন্দিয়ায় সৈয়দ আশরাফের কুলখানি অনুষ্ঠিত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। নূর মোহাম্মদ সমর্থক গোষ্ঠী পাকুন্দিয়া শাখার আয়োজনে এ কুলখানিতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। সৈয়দ আশরাফুল ইসলামের কুলখানিতে তার পবিত্র আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নূর মোহাম্মদ সমর্থক গোষ্ঠী পাকুন্দিয়া শাখার সভাপতি বাবুল আহমেদের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানের শুরুতে সৈয়দ আশরাফুল ইসলামের কর্মজীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য দেন পাকুন্দিয়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন, পাকুন্দিয়া মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবীর, নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি আবুল কালাম, সাবেক কাউন্সিলর তরিকুল হাসান আসাদ, সাবেক ছাত্রনেতা রায়হান, সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন সবুজ, সাবেক ছাত্রনেতা সাবের হোসেন, কবি আসিফুজ্জামান খন্দকার প্রমুখ।