ভাষা সৈনিক মহিউদ্দিন আহমদের জন্মবার্ষিকী আজ

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, ভাষা সৈনিক, স্বাধীনতা সংগ্রামের সংগঠক ও সাবেক এমপি

মহিউদ্দিন আহমদের ৯৪তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকা এবং

মঠবাড়িয়ায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকাল ১০.৩০ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও পুষ্প অর্পণ করা হবে। এছাড়াও রয়েছে তার স্মরণে আলোচনা ও স্মৃতি সভা। অনুষ্ঠানে জাতীয় নেতৃবৃন্দ ও প্রয়াতের পরিবার অংশগ্রহণ করবেন। -প্রেস বিজ্ঞপ্তি