শোক সংবাদ

এমএ জাফর চৌধুরী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমএ খালেদ চৌধুরীর পিতা মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার এমএ জাফর চৌধুরী (৮২) গতকাল সোমবার সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ সকাল ১১টায় চট্টগ্রামের হাটহাজারি ফতেপুর ইউনিয়নের দুলাইপাড়া ইদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

আলহাজ শেখ ওয়াহেদুজ্জামান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ শেখ ওয়াহেদুজ্জামান (৭১) গত রবিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি ইউপি চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমনের পিতা।