শীতলক্ষ্যায় অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ 

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে নগরীর ৫নম্বর খেয়াঘাট ও ৩ নম্বর মাছঘাট এলাকার অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। 

বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহবুব জামিলের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক মোবারক হোসেন, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ, নূর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। 

আরো পড়ুনঃ তরুণদের নেশায় আসক্ত করছে ই-সিগারেট

এসময় একটি এক্সাভেটর দিয়ে অর্ধ শতাধিক সেমিপাকা, কাঁচা স্থাপনা উচ্ছেদ করা হয় বিপুল সংখ্যক পুলিশ, নৌ-পুলিশ ও আনসার সদস্য উচ্ছেদ অভিযানে সহায়তা করে। 

বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহবুব জামিল জানান, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী শীতলক্ষ্যার উভয় তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান রয়েছে।  বুধবার শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে ৫ নম্বর খেয়াঘাট ও ৩ নম্বর মাছঘাট এলাকার অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নদী অবৈধ দখলমুক্ত করতে এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। 

ইত্তেফাক/এমএএম