দীপবীরের ঘোষিত ‘গোপন’ বিয়ে

সব প্রতীক্ষার অবসান শেষ হলো। রণবীর সিং ও দীপিকা পাডুকোন এখন বিবাহিত যুগল। উইকিপিডিয়াতেও বৈবাহিক অবস্থা পরিবর্তন হয়েছে এরইমধ্যে। ইতালিতে চলছে তাদের বিয়ের অনুষ্ঠান। ঐতিহ্যবাহী কোঙ্কনি প্রথায় এই অনুষ্ঠানে পাত্রীর বাবা পাত্রের বাবা-মাকে আমন্ত্রণ জানান। দীপিকার বাবা এদিন রণবীরের হাতে একটি নারকেল দেন। তারপর আনুষ্ঠানিকভাবে তার পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানান। খবর আনন্দবাজার পত্রিকার। ঠিক এরপরই প্রথা মেনে আংটি বদল করেন দীপিকা-রণবীর। 

বিয়ের ছবি তোলা নিষেধ

 

বিয়ের আলোচনার শুরু থেকেই বিভিন্ন নিয়মের মধ্যে বেঁধে রাখেন। এরমধ্যে অন্যতম ছিল বিয়ে বাড়িতে মোবাইল ব্যবহার করা যাবে না। এমনকি কোনো ক্যামেরাও সেখানে নেওয়া নিষেধ ছিল। তাই এখন পর্যন্ত এই নব-বিবাহিত জুটির ছবি এখন পর্যন্ত দেখা যায়নি। কড়া নিরাপত্তার কারণে ‘দীপবীর’-এর বিয়ের কোনো ছবি প্রকাশ্যে আসেনি ঠিকই। তবে কিছু সংবাদমাধ্যম তাদের অত্যাধুনিক লেন্স দিয়ে বহুদূর থেকে ‘দীপবীর’-এক কঙ্কনি রীতিতে বিয়ের কিছু ভিডিও তোলার চেষ্টা করেছেন। যা এরইমধ্যে ভাইরাল হয়েছে। তবে গতকাল সিন্ধি মতে বিয়ে করার পর সন্ধ্যায় সব লুকোচুরি বন্ধ হবে। প্রকাশ্যে আসবে রণবীর সিং ও দীপিকা পাডুকোনের বিয়ের ছবি।

বলিউডকে আমন্ত্রণ

বিয়ের পরপরই দেশে ফিরে ২৮ নভেম্বর প্রথম সংবর্ধনা অনুষ্ঠান হবে তাদের। তবে যেখানে সংবর্ধনা অনুষ্ঠান হবে সেখানে বলিউডের তেমন কেউ হাজির থাকবেন না। সেদিন ভবানিরা অর্থাত্ রণবীর সিংয়ের পরিবার এবং তাদের আত্মীয়স্বজনের হাজিরায় হবে রিসেপশন। সেইসঙ্গে থাকবেন সংবাদমাধ্যমের বেশকিছু নামী মানুষ। এরপর ১ ডিসেম্বর মুম্বাইতে হবে আরো একটি রিসেপশন। যেখানে হাজির থাকবে প্রায় গোটা বলিউড।

নিরাপত্তা খরচ ১ কোটি রুপি!

দীপবীর নিরাপত্তার স্বার্থে খরচ করেছেন ১ কোটি রুপি। কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে গোটা লেক কোমও। দীপিকা ও রণবীরের বিয়েতে আমন্ত্রিত অতিথিরা ভেতরে ঢোকার সময় তাদের মোবাইল ক্যামের বিশেষ স্টিকার লাগিয়ে দিচ্ছেন নিরাপত্তারক্ষীরা। এমনকি তাদের হাতে বেঁধে দেওয়া হচ্ছে রিস্ট ব্যান্ড।