সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর প্রচারণার দায়ে এক তরুণীকে আটক করেছে র্যাব। তার নাম ইসরাত জাহান বেইলি (১৯)। গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর দারুসসালাম থানা এলাকার নিজ বাসা আটক করা হয় তাকে।
তার কাছ থেকে উস্কানিমূলক বিভিন্ন কুরুচিপূর্ণ ব্যঙ্গচিত্র, বক্তব্য ধর্মবিদ্বেষী ডিজিটাল কন্টেন্টের স্ক্রিনশট জব্দ করা হয়েছে জানিয়ে শুক্রবার বিকালে র্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) জিয়াউর রহমান চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে তিনি ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। এ কারণে তার একাধিক ফেসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরও তিনি নতুন আইডি খুলে এ ধরনের বিদ্বেষ ছড়াচ্ছিলেন।
আরো পড়ুন : রাগ নিয়ন্ত্রণে ট্রাম্পকে সিনেমা দেখার পরামর্শ!
র্যাব জানায়, এই তরুণীর বিরুদ্ধে আরো অনেক অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে ইসরাত জাহান বেইলি নামে এই তরুণীর সাতটি ফেসবুক আইডি, দুটি ফেসবুক পেজ ও টুইটার আইডি থেকে দীর্ঘদিন ধরে ধর্মীয় উস্কানি ও বিদ্বেষমূলক পোস্ট করে আসছিলেন। তাকে এ ধরনের কাজে নেপথ্যে থেকে কেউ সহযোগিতা করছে কিনা তার তদন্ত চলছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/ইউবি