শহরের সন্ধ্যায় শীত নেমেছে। প্রতিবছর এই সময়টা নানা সংস্কৃতি উত্সবের আয়োজন হয়ে থাকে। যার মধ্যে ‘ফোক ফেস্ট’-এর জনপ্রিয়তা এখন উল্লেখ করার মতো। শহরে ওপেনএয়ার কনসার্টের খরা যখন চলছে সেসময় সঙ্গীতপ্রেমীদের জন্য বড় আসরে গান শোনার অভ্যেসটাও কমতে থাকে। সেই জায়গা থেকে তরুণদের প্রতিবছর অপেক্ষার ইভেন্ট এখন ‘ফোক ফেস্ট। গতকাল ‘ফোক ফেস্ট’-এর চতুর্থ আসর বসেছে। আজ দ্বিতীয় দিনে পারফর্ম করবে ভারতের দ্য রঘু দীক্ষিত প্রজেক্ট। যুক্তরাষ্ট্রের গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী ব্যান্ড ‘লস টেক্সমেনিয়াক্স’। রক অ্যান্ড রোল ও জ্যাজ পরিবেশনা দিয়ে জনপ্রিয়তা পেয়েছে ব্যান্ডটি।
এছাড়াও থাকবে বাংলাদেশের গানের দল ‘স্বরব্যাঞ্জ’। বাহরাইনের প্রগ্রেসিভ ব্যান্ড ‘মাজাজ’। নানা বাদ্যযন্ত্রের মিশেলে লোকগান পরিবেশন করে থাকে তারা। আরো পারফর্ম করবেন দেশের ফোকসম্রাজ্ঞী খ্যাত কণ্ঠশিল্পী মমতাজ।