স্টার সিনেপ্লেক্সে দুটি ছবি

‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজের নতুন সিনেমা ‘ফ্যান্টাস্টিক বিস্টস:দ্য ক্রাইমস অব গ্রিন্ডেল ওয়ার্ল্ড’ আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে আজ। একইদিনে ছবিটি মুক্তি পাবে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে। অন্যদিকে, জনপ্রিয় মার্কিন লেখক ডক্টর সুয়েসের লেখা বই ‘হাউ দ্য গ্রিঞ্চ স্টোল ক্রিসমাস’ অবলম্বনে নির্মিত ‘দ্য গ্রিঞ্চ’ ছবিটিও এদিন মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। অ্যানিমেটেড ছবিটি পরিচালনা করেছেন পিটার ক্যান্ডিল্যান্ড ও ইয়ারো চেনি। প্রযোজনা করেছে ইউনিভার্সাল পিকচার্স অ্যান্ড ইলুমিনেশন এন্টারটেইনমেন্ট। ফ্যান্টাস্টিক বিস্টস সিরিজের নতুন সিনেমা ‘ফ্যান্টাস্টিক বিস্টস:দ্য ক্রাইমস অব গ্রিন্ডেল ওয়ার্ল্ড’। ডেভিড ইয়েটসের পরিচালনায় ছবির চিত্রনাট্য লিখেছেন হ্যারি পটার খ্যাত লেখক জে কে রাউলিং। ২০১৬ সালে মুক্তি পায় ফ্যান্টাস্টিক বিস্টস সিরিজের প্রথম কিস্তি ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়ার টু ফাইন্ড দেম। ২ বছর পর মুক্তি পেতে যাচ্ছে এর সিক্যুয়াল। বছরের মাঝামাঝি সময়ে ইউটিউবে ছবিটির প্রেইলার প্রকাশের পরপরই রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছে দর্শকরা।