আমি মেয়র হয়েছি নির্বাচিত হয়ে, আমার দায়িত্ব হচ্ছে নগরকে সেবা করার জন্য। ইত্তেফাক অনলাইনের সাপ্তাহিক 'ই আলাপ'-এর বিষয়: "আধুনিক নগর পরিকল্পনা ও আমাদের ঢাকা" আয়োজনে এই মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
অনুষ্ঠানে নগরবাসীর সবাইকে মেয়র হিসেবে উল্লেখ করেছেন আতিকুল ইসলাম। তিনি একটি অ্যাপস তৈরি কাজ চলছে বলে জানান। যার মাধ্যমে ৪০০/৪০০ গজের দায়িত্ব নগরবাসীকে দিতে চান।
এনিয়ে মেয়র বলেন, এসব স্থানের মধ্যে কেউ ফুটপাট দখল করেছে কিনা, কর্মীরা মশা নিধনের স্প্রে করে কিনা এসব জানানো যাবে। এভাবে এই মুহূর্তে একটি পাইলট প্রজেক্ট চলছে এবং আমার বিশ্বাস নগরের যেকেউ যদি ওনারশিপ নিয়ে ৪০০/৪০০ গজের দায়িত্ব নিয়ে নিতে পারে তাহলে কিন্তু আমি বলতে চাই সকলেই কিন্তু মেয়র।
এভাবে নগরের সবাইকে দায়িত্ব দিতে চাই।
এছাড়া গনপরিবহনে পরিবর্তন আনার কথা বলেছেন মেয়র আতিকুল। তিনি বলেন, প্রায় ৩৭০০ বাস যার মালিক প্রায় ২৭০০ এদেরকে একটি টেকনিক্যাল, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ও একটি ডিসিপ্লিনারির মধ্যে আনতে হবে।
ডেঙ্গুর কথা বলতে গিয়ে মেয়র আতিক বলেন, কঠিন সিন্ডিকেট ছিল, পুরো দুইজন ছিল তাদের মাধ্যমের ওষুধ কিনতে হবে। কিন্তু আমরা সেটি ভেঙ্গে ফেলেছি। আমরা ওষুধ পরিবর্তন করেছি। ওষুধ চেঞ্জ করতে গিয়ে তারা কোর্টেও আমার নামে মামলা করেছেন।
মশা নিয়ন্ত্রণের ব্যাপারে তিনি বলেন, মশা তো আছে তবে আমি অবশ্যই দাবি করতে পারি গতবারের তুলনায় অনেকটা কমে গিয়েছে।
এছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে চিরুনি অভিযান চলছে বলে জানান মেয়র আতিক।
সাইকেল লেনের কাজ শুরু হয়েছে বলে জানা আতিক। সেইসঙ্গে মেয়র আতিকুল ইসলাম বলেন, ২০২১ সালের ১ জানুয়ারি মধ্যে ১০ টা ইউলুপ চালু নগরবাসীর জন্য চালু হবে ।
শুক্রবারের ইত্তেফাক অনলাইনের সাপ্তাহিক 'ই আলাপ'-এর আয়োজনে ছিলেন, অধ্যাপক ড. আকতার মাহমুদ, সভাপতি, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স, স্থপতি সুজাউল ইসলাম খান, সহকারী অধ্যাপক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, স্থপতি তানজীল শফিক, শিক্ষক ও পিএইচডি গবেষক, ইউনিভার্সিটি অব মেলবোর্ন এবং সঞ্চালনায় ছিলেন সৈয়দ তাওসিফ মোনাওয়ার।
ইত্তেফাক/এসআর