পৌষ সংক্রান্তির গোসলে গিয়ে স্কুল শিক্ষক নিখোঁজ

নাসিরনগরে নদীতে গোসল করতে গিয়ে অজয় রায় (৩৩) নামে এক স্কুল শিক্ষক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে পৌষ সংক্রান্তি উপলক্ষে  মেঘনা নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ অজয় রায় উপজেলার চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের খন্ডখালীন শিক্ষক। চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কর্মরত মনোজ কান্তি পোদ্দার জানান, 'মঙ্গলবার সকালে  পৌষ সংক্রান্তি উপলক্ষে বাড়ির পাশ্ববর্তী মেঘনা নদীতে গোসল করতে যান অজয়। নদীর পানিতে নামার পর পরই তিনি তলিয়ে যান। সংবাদ পেয়ে পরিবারের লোকজনসহ এলাকাবাসী নদীতে বেড় জাল দিয়ে তাকে খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি'। 

আরও পড়ুন: জার্মানিতে ধর্মঘটের কবলে কয়েকশ ফ্লাইট বাতিল

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিখোঁজ অজয় চাতলপাড় গ্রামের অজিত রায়ের ছেলে।

ইত্তেফাক/জেডএইচডি