ফকিরহাটে বাস চাপায় বৃদ্ধ নিহত

বাগেরহাটের ফকিরহাটে কাটাখালী বাস স্ট্যান্ডে যাত্রীবাহী বাস চাপায় শেখ আসরাফ আলী (৮২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

মঙ্গলবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে খুলনাগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের শেখ আফসার উদ্দিনের ছেলে। ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। 

আরও পড়ুন: নির্বাচন বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হয়েছে: টিআইবি 

বিষয়টি নিশ্চিত করেছেন কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস আই মলয়।

ইত্তেফাক/কেকে