পৃথিবীতে অনেক জাতের নানা আকৃতির নানা রঙের ফুল রয়েছে। এদের মধ্যে ওয়াটার মিল (water meal) সবচেয়ে ছোট ফুল হিসেবে স্বীকৃত। বাংলায় একে সুজিপানাও বলা হয়। ফুলটি Araceae পরিবারের অন্তর্ভুক্ত। এর বৈজ্ঞানিক নাম Wolfia Arrhiza। Lemnaceae গোত্রের অন্তর্গত একবীজপত্রী উদ্ভিদটি ভাসমান জলজ উদ্ভিদ। পানিতে চরে বেড়ানো পাখি আর হাঁসের প্রিয় খাবার এটি।
যদিও এটি সপুষপক উদ্ভিদ, এর বংশবৃদ্ধি হয় মূলত অঙ্গজ মুকুলে। মূল নেই বলেই এটি পানিতে ভেসে থাকে। উদ্ভিদটির দৈর্ঘ্য ১ থেকে ৫ মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। ফুলটির স্বতন্ত্র কোনো কাণ্ড ও পাতা নেই।
ওয়াটার মিল বা সুজিপানা পশু ও মাছের খাদ্য হিসেবে ব্যবহূত হয়। গৃহস্থালির বর্জ্য পানি শোধনে সুজিপানা চমত্কার কাজ করে। পুকুরের পানি সুজিপানায় ঢাকা থাকলে মশার লার্ভার সংখ্যা হ্রাস পায়।