চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি চামড়া শিল্পনগরী গড়ে তোলার কাজ চলছে: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‌‘চামড়া শিল্পের দ্রুত বিকাশে চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি চামড়া শিল্পনগরী নির্মাণের কাজ চলমান রয়েছে।’

তিনি বলেন, ‘অন্যদিকে সাভারে ট্যানারি শিল্পের জন্য অত্যাধুনিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনাসহ সিইটিপি নির্মাণ কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে সরকার কাজ করছে।’

আজ মঙ্গলবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের একটি প্রতিনিধিদল তার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: সৌদিতে যাচ্ছে কানাডার অস্ত্র, ব্যবহার হতে পারে ইয়েমেনে

শিল্পমন্ত্রী বলেন, ‘চামড়া শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে।আন্তর্জাতিক মান বজায় রেখে চামড়া পণ্য উৎপাদন করে বিদেশি ক্রেতা আকর্ষণ করতে হবে। পরিবেশসম্মত টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার অত্যন্ত তৎপর।’ 

শিল্প মালিকদের বিষয়ে আন্তরিক হতে হবে বলেও তিনি জানান। বাসস

ইত্তেফাক/কেকে