বাগেরহাট- ১ আসনের নির্বাচিত সাংসদ শেখ হেলাল উদ্দিনের সহধর্মিণী ও বাগেরহাট-২ আসনের জনপ্রিয় সাংসদ শেখ সারহান নাসের তন্ময়ের মা শেখ রুপা চৌধুরীর আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামন সোহাগ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফারুক হাসান হিটলু, জননেতা শেখ হেলাল উদ্দিনের একান্ত সহকারী ফিরোজুল ইসলাম, রমনা জোনের ডিবি ডিসি আজিমুল হক, শেখ সারহান নাসের তন্ময়ের একান্ত ব্যক্তিগত সহকারী এ্যাড. চয়ন আহম্মেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-রেজিষ্ট্রার আমিনুল ইসলাম পলাশ, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক, মিজানুর রহমান জনি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, মোতাহার হোসেন প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক এ জি এস সাদ্দাম হোসেনসহ আরও অনেক নেতৃবৃন্দ।
উল্লেখ্য ,শেখ হেলাল উদ্দিনের মাতা শেখ রিজিয়া নাসের করোনা আক্রান্ত হয়ে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাছাড়া জননেতা শেখ হেলাল উদ্দিন ও তার সহধর্মিণী শেখ রুপা ও করোনা আক্রান্ত হয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।
ইত্তেফাক/বিএএফ