স্মার্টফোনে বিভিন্ন ফোল্ডারে দরকারি নানা রকম ছবি ও ডকুমেন্ট আমরা সংরক্ষণ রাখি। অনেক সময় স্মার্টফোনে এমন কিছু ছবি বা ভিডিও থাকে যা আমরা গোপন রাখতে চাই। থার্ড পার্টি অ্যাপ ছাড়াই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসগুলোতে ফাইল বা ফোল্ডার লুকিয়ে রাখা সম্ভব। হিডেন ফোল্ডার তৈরি করে ফাইল এবং ফোল্ডার লুকিয়ে রাখা যায়, যেগুলো একমাত্র ফাইল ম্যানেজার অ্যাপ ব্যবহার করে যাবে।
এজন্য প্রথমে একটি নতুন ফোল্ডার তৈরি করুন যাতে গ্যালারি, হোয়াটসঅ্যাপ, মিডিয়া প্লেয়ার, ই-মেইল, অফিস এডিটরসের মতো অ্যাপগুলোর সব ডাটা এতে জমা হয়। এরপর আপনার স্মার্টফোনে ফাইল ম্যানেজার অ্যাপটি খুলুন এবং এতে একটি নতুন ফোল্ডার তৈরি করার করুন। এরপর ফোল্ডারটিকে হাইড ফোল্ডার হিসেবে তৈরি করতে এর নামের আগে একটি ডট (.) যুক্ত করুন। এখন আপনি যেসব তথ্য লুকাতে চান, সেগুলো এই ফোল্ডারে স্থানান্তর করুন।
আপনি যে ফোল্ডারে ফাইল লুকাতে চান সেটিতে নেভিগেট করুন। এরপর ফোল্ডারটি খুলুন এবং নতুন ফাইল তৈরি করুন। এখন ফাইলের নাম হিসেবে ‘nomedia’ টাইপ করুন। এই প্রক্রিয়াটি শেষ হলে ফাইল ম্যানেজার অ্যাপটি বন্ধ করুন এবং আপনার ফোনটি রিস্টার্ট দিন। এখন আপনার ফোল্ডারটি হাইড ফোল্ডারে রূপান্তরিত হয়েছে। এই ফোল্ডারগুলো দেখতে পারবেন ফাইল ম্যানেজার অ্যাপের মাধ্যমে।